জয়পুরহাটে ছয় কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে ছয় কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন
বুধবার, ১৩ মার্চ ২০২৪



জয়পুরহাটে ছয় কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

বৃহত্তর পাবনা-বগুড়া জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ২ দশমিক ৭৫ কিলোমিটার রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনসহ চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পের অধীনে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে বুধবার। পৃথক এইসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জয়পুরহাট-১ আসনের টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু।
উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডল, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ধরঞ্জী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনতাজুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহারিয়ার রহমান শৈশব প্রমূখ।
পাঁচবিবি উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ভিত্তি প্রস্তর স্থাপন করা রাস্তা গুলোর মধ্যে রয়েছে উপজেলার আওলাই ইউনিয়নের বয়রা থেকে খিদিরপুর-ডুগুরপাড়া, ফতেপুর-চাটখুর গ্রামীণ রাস্তা, মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল বেড়াখাই-খোশগাড়ী গ্রামীণ রাস্তা, কুসুম্বা ইউনিয়নের ঢাকারপড়া-নিকড়দিঘী, বেড়াখাই-শুকুরমুহী গ্রামীণ রাস্তা, বালিঘাটা ইউনিয়নে সুলতানপুর- আদিবাসীপাড়া গ্রামীণ রাস্তা ও আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া-লোকমা গ্রামীণ রাস্তা। এছাড়া আটুল, রামতনু, খাশবাগুড়ি, কোতোয়ালিবাগ, রাঁধাবাড়ী ও বৃদ্ধিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৪   ৩৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪
মধুখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ: সাংবাদিক রফিকুল ইসলাম জীবনকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা
স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ