গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

প্রথম পাতা » গাজীপুর » গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫
বুধবার, ১৩ মার্চ ২০২৪



গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেলিরচালা এলাকায় শফিক খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। পরে গ্যাস সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর থেকে গ্যাস বের হতে থাকে। পরে তিনি ক্ষুব্ধ হয়ে সিলিন্ডারটি বাইরে রাস্তায় ছুড়ে ফেলেন। এ সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের কারণে রাস্তায় থাকা প্রায় ৩৫ জন দগ্ধ হন।

স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে কোনাবাড়ী ও কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে তাদের মধ্যে ২৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২৯ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০২   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ