সিরিজ জয় নিশ্চিত করতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » সিরিজ জয় নিশ্চিত করতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪



সিরিজ জয় নিশ্চিত করতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভিন্ন দুই সমীকরণে আজ মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশের সামনে যেখানে সিরিজ জয়ের হাতছানি, সেখানে শ্রীলঙ্কার লক্ষ্য এই ম্যাচ জিতে সিরিজ বাঁচানো। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতেছে সফরকারীরা। যেখানে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে লঙ্কানরা।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে আজ আগের ম্যাচের একাদশের ওপর আস্থা রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা দলে পরিবর্তন এসেছেন একটি। অফ স্পিনার মাহিশ থিকসানার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুনিথ ভেলাল্লাগে।

এ পর্যন্ত দুই দল অন্তত দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছে নয় বার।
যেখানে ছয় হারের বিপরীতে মাত্র একটি সিরিজ জয় বাংলাদেশের। ড্র’য়ে সমাপ্তি হয়েছে দুটি।

দুই দলের একাদশ -

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আশালাঙ্কা (সহ অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়াঙ্গে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলাল্লাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।

বাংলাদেশ সময়: ১৪:২৩:০৮   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ