নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক যৌক্তিক হওয়া উচিত : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক যৌক্তিক হওয়া উচিত : বাণিজ্য প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪



নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক যৌক্তিক হওয়া উচিত : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করা যৌক্তিক মনে করেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জানান, স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়তে কাজ করছে সরকার।

শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী।

রমজানে ছোলা, ডাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহও ভালো বলেও জানান তিনি। আগামী সপ্তাহে ভারত থেকে আমদানির পেঁয়াজের প্রথম চালান আসবে। ক্রমান্বয়ে ৫০ হাজার টন আসবে দেশটি থেকে। প্রতিমন্ত্রী আরও জানান, টিসিবির মাধ্যমে একটি বাফার স্টক গড়ে তোলা হবে।

এ সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তার অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। মুনাফামুখী প্রবণতা বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, সাপ্লাই চেইন মনিটরিং সেল অ্যাপের মাধ্যমে পণ্যের আমদানি, উৎপাদন, মজুদ,এবং বাজারজাত পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:২২   ৩২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রযুক্তিনির্ভর ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে পৃথক স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ