ফ্রান্স ও যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্রান্স ও যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে ফিরেছেন স্পীকার
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪



ফ্রান্স ও যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

ঢাকা, ১৫ মার্চ, ২০২৪ : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত “উইমেন স্পীকার্স সামিট’ এবং যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে যোগদান করে আজ অপরাহ্নে দেশে ফিরেছেন।

ফ্রান্স সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পীকারের বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য সফরকালে হাউজ অফ কমন্সের স্পীকার লিন্ডসে হয়লের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পীকারদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের চার্চিল হলে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত ‘লেভারেজিং পার্লামেন্টারি ডেমোক্রেসি ফর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট অফ উইমেন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন এবং হাউজ অফ লর্ডস স্পীকার ব্যারন ম্যাকফল অফ অ্যালক্লুইথের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৩৭   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ