সোনারগাঁয়ে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
সোমবার, ১৮ মার্চ ২০২৪



সোনারগাঁয়ে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৭ মার্চ) রাত ১টার দিকে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে আট থেকে দশজনের ডাকাত দল ডাকাতির উদ্দেশে অবস্থান নিলে স্থানীয় কয়েকজন বিষয়টি টের পান। এ সময় তারা এলাকাবাসীকে খবর দিলে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন এবং গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুই নিহত হন। এ সময় আরও তিনজন পালানোর চেষ্টা করলে তাদেরও পিটিয়ে আহত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়।

তালতলা ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০১:৫৯   ৫৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে আহত
সালথায় নবগঠিত যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ