কিয়া মটরস করপোরেশনের সাথে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিয়া মটরস করপোরেশনের সাথে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সোমবার, ১৮ মার্চ ২০২৪



কিয়া মটরস করপোরেশনের সাথে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দক্ষিণ কোরিয়ার কিয়া মটরস করপোরেশন এর কিয়া ব্র্যান্ডের সেরাটো সিডান কার সংযোজন ও বাজারজাত করার লক্ষে কিয়া মটরস কর্পোরেশন এর অথোরাইজড প্রতিষ্ঠান এসটিএক্স করপোরেশন, দক্ষিণ কোরিয়া এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এবং এসটিএক্স করপোরেশনের সিইও পার্ক সাং জুন এমওইউতে স্বাক্ষর করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি আজ প্রধান অতিথি হিসেবে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন এবং কিয়া বাংলাদেশ এর প্রতিনিধি মেঘনা অটোমোবাইল এর এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং এসটিএক্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাং হ (স্টেভিন) পার্ক, মবিলিটি বিজনেস ডিভিশন টীম লিডার সাংনাম কিম উপস্থিত ছিলেন।

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিস লিমিটেড সরকারি, বেসরকারিসহ বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের নিকট ব্র্যান্ড নিউ সিডান কার স্বল্পমূল্যে সরবরাহ করতে সক্ষম হবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সময়: ২১:৫৮:০০   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ