বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আশার ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আশার ফ্রী মেডিকেল ক্যাম্প
সোমবার, ১৮ মার্চ ২০২৪



বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে  আশার ফ্রী মেডিকেল ক্যাম্প

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও তিনদিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সোমবার(১৮ মার্চ) সকালে সদর উপজেলার দিগপাইত ছোনটিয়া প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের জন্য আশা ছোনটিয়া ব্রাঞ্চ এ ফ্রী মেডিকেল ও ফিজিওথেরাপির আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন আশা ছোনটিয়া ব্রাঞ্চের ম্যানেজার মোঃ রইজ উদ্দিন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আশা ছোনটিয়া ব্রাঞ্চের হেলথ ইনচার্জ মোঃ আমির হামজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা জামালপুর জেলার সিনিয়র ম্যানেজার মোঃ আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশা নারিকেলি অঞ্চলের ম্যানেজার মোঃ খাদিমুল ইসলাম, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট স্বস্তিকা চাকমা সহ সাংবাদিক কামরুল হাসান
প্রমুখ।

এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী ও হাফেজ মিরাজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্লাড সুগার, ব্লাড প্রেসার ও ওজন মাপা সহ ফিজিওথেরাপি ফ্রিতে প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০১:৫৬   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ