খুলনায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা

প্রথম পাতা » খুলনা » খুলনায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪



খুলনায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পৌঁছেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টায় তি‌নি মহেশ্বরীপুর ইউ‌নিয়‌নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ ক‌রেন।

জানা যায়, তি‌নি পর্যায়ক্রমে মহেশ্বরীপুর ইউ‌নিয়ন প‌রিষদ, মহারাজপুর ইউ‌নিয়ন প‌রিষদ ও ম‌দিনাবাদ ডি‌জিটাল পোস্ট অ‌ফিসসহ ৬টি স্থান পরিদর্শন শেষে বেলা ১২টায় কপোতাক্ষ কলেজ মাঠে আসবেন। এখানে নির্মিত হেলিপ্যাড থেকে তিনি কয়রা ত্যাগ করবেন। সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকা পরিদর্শন করবেন ও ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনবে, তাদের জীবন-জীবিকা অবলোকন করবেন।

প্রিন্সেস ভিক্টোরিয়া উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান অবলোকন, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম নিজ চোখে দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দূর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপল‌ক্ষ্যে ৫০০ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৬:৩২   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ