যমুনা সারকারখানা কর্মরত আনসারদের সাথে মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনা সারকারখানা কর্মরত আনসারদের সাথে মতবিনিময় সভা
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪



যমুনা সারকারখানা কর্মরত আনসারদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানা আনসার ক্যাম্পে কর্মরত আনসার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর ব্যানারে তারাকান্দি যমুনা সার কারখানা আবাসিক এলাকায় এমপ্লয়ীজ ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ এর উপমহাপরিচালক ড. মোঃ সাইফুল রহমান।

এছাড়াও জামালপুর জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, শেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবেদা বেগম ও উপজেলা প্রশিক্ষক, রাজু রায়হান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় যমুনা সারকারখানায় কর্মরত আনসার ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আদেশ ও নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ এর উপমহাপরিচালক ড. মোঃ সাইফুল রহমান।

বাংলাদেশ সময়: ২২:৩৫:১৯   ৪৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ