আড়াইহাজারে যুবক আটক, ১০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে যুবক আটক, ১০ কেজি গাঁজা উদ্ধার
বুধবার, ২০ মার্চ ২০২৪



আড়াইহাজারে যুবক আটক, ১০ কেজি গাঁজা উদ্ধার

অটোরিকশায় করে মাদক নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) মাদক মামলায় তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম অলি আহমেদ (৩০)। সে কুমিল্লা জেলার আড়াল্লাকান্দী মুরাদ নগর থানার রামচন্দ্রপুর গ্রামের মো. মান্নাফ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও এসব মাদক বহনকারী একটি আটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:০১:৫১   ৪৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ