নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপুল অর্থ দরকার: বিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপুল অর্থ দরকার: বিপু
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪



নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপুল অর্থ দরকার: বিপু

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরের জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন এ কথা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের লক্ষ্য অর্জনে দেশটির অভিজ্ঞতা ও সহযোগিতা বিশেষ অবদান রাখবে বলে আশা করছি।

বুধবার (২০ মার্চ) জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় ‘বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ-২০২৪’ এর দ্বিতীয় দিনে জার্মানির স্টেট সেক্রেটারি ও ফেডারেল ফরেন অফিসের ইন্টারন্যাশনাল ক্লাইমেট অ্যাকশনের বিশেষ দূত জেনিফার লি মরগ্যানের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশে জীবাশ্ম জ্বালানি হতে নবায়নযোগ্য জ্বলানিতে যেতে দক্ষ অবকাঠামো তৈরি করতে হবে। এতে বিপুল অর্থের প্রয়োজন।

জার্মানি প্রযুক্তি ও আর্থিক (গ্রান্ড বা লোন) সহায়তা নিয়ে এগিয়ে আসলে বাংলাদেশ তাতে স্বাগত জানাবে- এ কথা জানিয়ে নসরুল হামিদ বলেন,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের সার্বিক বিদ্যুৎ উৎপাদন ৪০ শতাংশ নবায়নযোগ জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এমন লক্ষ্যমাত্রা পূরণে উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ অর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রত্যাশা করে।

তিনি আরও বলেন,

টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের সহনশীল অবস্থা বিনির্মাণে আমরা জার্মানির অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। বায়ুবিদ্যুৎ, বায়ুগ্যাস, জলবিদ্যুৎ ও অফশোর উইন্ড-এর প্রসারে এদেশটি আমাদের সহযোগিতা করতে পারে। নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের লক্ষ্য অর্জনে দেশটির অভিজ্ঞতা ও সহযোগিতা বিশেষ অবদান রাখবে বলে আশা করছি।

আগামী মে মাসে জার্মানির সাথে সরকারিপর্যায় যে সংলাপ হবে তাতে আমি আশা করি, সেখান থেকে বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দেশটির অংশগ্রহণ বাড়বে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,

টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা একটি টেকসই এবং স্থিতিস্থাপক ভবিষ্যত নির্মাণে সহযোগিতা করবে।

জার্মানির স্টেট সেক্রেটারি ও ফেডারেল ফরেন অফিসের ইন্টারন্যাশনাল ক্লাইমেট অ্যাকশনের বিশেষ দূত জেনিফার লি মরগ্যান বলেছেন, কার্বন নিঃসরণ কমিয়ে একটি বাসযোগ্য পরিবেশ সৃজনে জার্মানি অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আমরা একযোগে কাজ করতে পারি। তিনি এসময় পারষ্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেন।

বাংলাদেশ সময়: ১১:৫১:৫২   ৩৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ