গাঁজার টাকার জন্য ঘরের টিন বিক্রি, মাকে মারধর!

প্রথম পাতা » চট্টগ্রাম » গাঁজার টাকার জন্য ঘরের টিন বিক্রি, মাকে মারধর!
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪



গাঁজার টাকার জন্য ঘরের টিন বিক্রি, মাকে মারধর!

নোয়াখালীর বেগমগঞ্জে মাকে মারধরের দায়ে এক মাদকাসক্তকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত সামছুল হকের ছেলে।

বুধবার (২০ মার্চ) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন আগে আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধর করে। পরে গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে। তার মা সমাজের মানুষের সহায়তায় চলে। পরিবার তাকে অনেক কষ্টে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দেয়। মে রিকশাটিও বিক্রি করে দেয়। এখন জোর করে জমি বিক্রির চেষ্টা করছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করছে।

অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:০৮   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ