লক্ষ্মীপুরে জব্দ ২৫০ কেজি ইলিশ গেল এতিমখানায়

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে জব্দ ২৫০ কেজি ইলিশ গেল এতিমখানায়
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪



লক্ষ্মীপুরে জব্দ ২৫০ কেজি ইলিশ গেল এতিমখানায়

লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৫০ কেজি জাটকা জব্দ করে। পরে জব্দ হওয়া এসব মাছ এতিমখানায় বিতরণ ও লক্ষ্মীপুর সমাজসেবা শিশু পরিবারে পাঠানো হয়েছে।

বুধবার (২০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার পাটোয়ারীরহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মজুদকৃত প্রায় দুই টন বরফ ধ্বংস করে দেওয়া হয়।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ জানান, নদীতে নিষেধাজ্ঞাকালীন মাছ শিকার, বেচাকেনা ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। নদী এলাকায় বরফ কারখানাগুলোও বন্ধ করে দেওয়া হয়। এরপরও জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নাছ শিকারে যায়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় মজুদকৃত প্রায় দুই টন বরফ ধ্বংস করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের উপস্থিতিতে মাছগুলো স্থানীয় এতিমখানা ও লক্ষ্মীপুর সমাজসেবা শিশু পরিবারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ইলিশের অভয়াশ্রম রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের অর্থদণ্ড, সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ ছাড়া জেলেদের মাছ শিকার থেকে বিরত রাখতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের ২৮ হাজার ৩৪৪ জন জেলের জন্য ২২৬৭ দশমিক ৫২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রত্যেক জেলে পরিবার দুই মাসের জন্য ৮০ কেজি চাল পাবে। তবে লক্ষ্মীপুরে সরকারি তালিকাভুক্ত জেলের সংখ্যা ৫২ হাজার ৯৫৫ জন।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৩৬   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ