কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে- ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে- ধর্মমন্ত্রী
রবিবার, ২৪ মার্চ ২০২৪



কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।

আজ সকালে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আরটিভি আলোকিত কুরআন ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের সংবর্ধনা ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রতিবছরই বিশ্বের মুসলিম দেশসমূহ যেমন সৌদি আরব, দুবাই, গাম্বিয়া, ইরান, মিশর, জর্ডান, তুরস্ক, আলজেরিয়া, পাকিস্তান, মালদ্বীপসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হিফজ, কিরাত, তাফসীর ও ইমাম মুবাল্লিগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানসহ বিভিন্ন স্তরে এদেশের প্রতিযোগীরা পুরস্কার অর্জন করছে। ১৯৯৪ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত এরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৯০ জনের অধিক প্রতিযোগী আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। হাফেজদের এই অর্জন আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের।

মতবিনিময় সভায় উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, হাফেজ ইসমাঈল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য একটাই। সেটা হলো এই ইসলামপুর থেকে ইসমাঈলের মতো অনেক অনেক ইসমাঈল গড়ে তোলা যারা ইসলামপুরের মুখ উজ্জ্বল করবে। বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ইসমাঈল যদি পারে তাহলে অন্যান্য হাফেজরা পারবে। ইসমাইলের ওস্তাদ যদি পারেন তাহলে অন্যান্য ওস্তাদরাও পারবেন। শুধু প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা, অধ্যবসায় এবং অনুশীলন।

ধর্মমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামা সমাজকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করেন। আপনাদের কাছ থেকে আমাদের কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা আমাদের ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য নয়। প্রত্যাশা দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা চাই এমন একটি দেশ যেখানে দুর্নীতি, মজুতদারি, কালোবাজারি ও মুনাফাখোর থাকবে না। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। মানুষকে বোঝাতে হবে, ধর্মের বিধিবিধান জানাতে হবে। দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। আমার সন্তান ভালো থাকবে, আপনার সন্তানও ভালো থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, জামালপুর আইন কলেজের অধ্যক্ষ অ্যাড. আব্দুস ছালাম, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমূখ বক্তৃতা করেন।

পরে মন্ত্রী আরটিভি আলোকিত কুরআন ২০২৪ এর চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪২   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ