মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে- ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে- ডেপুটি স্পীকার
সোমবার, ২৫ মার্চ ২০২৪



মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে- ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী রাজনৈতিক দল যতদিন রাষ্ট্র পরিচালনায় থাকবে ততদিন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ মাথা উচু করে বেঁচে থাকবেন। আগামী কয়েক বছরের মাঝে বীর মুক্তিযোদ্ধাগণ বিদায় নেবেন। তাঁদের অনুপস্থিতিতে তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

আজ (সোমবার) সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তমঞ্চে আয়োজিত গণহত্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, প্রতিটি জাতিকে তার নিজস্ব ইতিহাস সম্পর্কে জানতে হবে। একটি জাতি তার জন্ম, বেড়ে উঠা ও সংগ্রাম সম্পর্কে অবগত না হলে সে জাতি ধ্বংস হয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা দিয়েছে, নতুন পরিচয় দিয়েছে।

মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, বাঙালি জাতির আত্মপরিচয় ধরে রাখতে হলে, ০৭ মার্চ, ২৫ মার্চের কালরাত, স্বাধীনতা ঘোষণা ও বিজয় দিবসসহ বাঙালি জাতির উত্থানের স্বাক্ষ্য বহণকারী গৌরবের দিনগুলোকে স্বতস্ফূর্তভাবে উদযাপন করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে অবিচল থেকে সবাইকে বাংলাদেশে রাজনীতি করতে হবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নির্বাচিত প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এরপর ডেপুটি স্পীকার সাঁথিয়ার হাড়িয়া কাহন দাখিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৫৯   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ