ধোনির কাছের বন্ধুর সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধোনির কাছের বন্ধুর সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন
সোমবার, ২৫ মার্চ ২০২৪



ধোনির কাছের বন্ধুর সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন

বলিউডে বর্তমান সময়ে ব্যস্ত নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি শ্যানন। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে ভালো হিট করেছে। খুব শিগিগিরই মুক্তি পাবে তার ‘ক্রু’ সিনেমা। ইতোমধ্যে ছবিটির প্রচারও শুরু হয়ে গেছে।

এর মধ্যেই লন্ডনের রাস্তায় দেখা গেছে অভিনেত্রীকে। এক ব্যক্তির হাতে হাত রেখে একান্ত সময় কাটাচ্ছেন দুজন। লন্ডনের রাস্তায় এক অনুরাগীর ক্যামেরাবন্দি হন তারা।

জানা যাচ্ছে, মহেন্দ্র সিংহ ধোনির কাছের বন্ধুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। ছবি প্রকাশ্যে আসতেই অনুমান করছেন নেটপাড়ার একাংশ।

শোনা যাচ্ছে ওই ব্যক্তি হলেন কবীর বাহিয়া। তিনি একজন উদ্যোগপতি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি ও তার স্ত্রী সাক্ষীর ঘনিষ্ঠ বন্ধু। বছরের শেষ দিনও নাকি কবীরের সঙ্গে দুবাইতে কাটিয়েছেন অভিনেত্রী।

সাক্ষী-মাহির সঙ্গে কৃতি ও কবীরের ছবিও রয়েছে। তারা একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন।

তবে কৃতির প্রেমের গুঞ্জন বিভিন্ন সময় ছড়িয়েছে। কখনও দক্ষিণী তারকা প্রভাস, কখনও আবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জুড়েছে তার নাম। তবে প্রতি বারই এই জল্পনায় জল ঢেলেছেন তিনি।

এদিকে গত বছর জাতীয় পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী। আপাতত নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব চর্চায় থাকতে চাইছেন না তিনি।

বাংলাদেশ সময়: ১২:৫০:৫০   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ