ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দিবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দিবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪



ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দিবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে তিনি বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে আসেন। তাকে এ সময় অভ্যর্থনা জানানোর পাশাপাশি হাসপাতাল ঘুরিয়ে দেখান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

বার্ন ইনস্টিটিউটে কার্মা দেওয়া নামে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখেও স্বস্তি প্রকাশ করেন ভুটানের রাজা।

পরে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন আবার বাংলাদেশে এলে হাসপাতালে আসবেন।

এদিকে ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দিবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশটিতে একটি বার্ন ইনস্টিটিউট তৈরিতেও সহায়তা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩:১২:১৭   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ