স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪



---

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ওই মিষ্টি উপহার দেয়া হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার জাসবির শিংয়ের হাতে উপহারের মিষ্টি তুলে দেন।

অপর দিকে ভারতে হলি উৎসব উপলক্ষে বিজিবিকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ।

পরে তারা দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিরাজমান সম্পর্ক যেন আরও জোরদার হয়; সে লক্ষ্যে প্রতিবছর দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে দুই বাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলেও জানান বিজিবি।

বাংলাদেশ সময়: ১৩:২১:০৭   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ