লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭
বুধবার, ২৭ মার্চ ২০২৪



লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) সকালে দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সূত্র জানায়, দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে ইসলামিক গ্রুপের জরুরি ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে ইসরাইলি সেনারা হামলা চালিয়েছে বলে ধরণা করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার উত্তর-পূর্ব লেবাননের দুটি শহরের কাছে ইসরাইলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছে, ইরান সমর্থিত এ গোষ্ঠীটি। এছাড়া ইসরাইলও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ বেড়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে ইরান-সমর্থিত এ গোষ্ঠীটির দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

এছাড়া বিভিন্ন সময়ে চালানো ইসরাইলি হামলায় লেবাননের প্রায় ৫০ জন বেসামরিকের প্রাণহানি হয়েছে। আর হিজবুল্লাহর হামলাতেও ইসরাইলি সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৫০:৩৫   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ