মন্ত্রণালয়ে নিয়মিত মাসিক সমন্বয় সভার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মন্ত্রণালয়ে নিয়মিত মাসিক সমন্বয় সভার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
রবিবার, ৩১ মার্চ ২০২৪



মন্ত্রণালয়ে নিয়মিত মাসিক সমন্বয় সভার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

নিজ মন্ত্রণালয়ে নিয়মিতভাবে মাসিক সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মন্ত্রণালয়ের সভাকক্ষে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন পরিচালিত ‘সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ে’ তিনি এ নির্দেশনা দেন।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম ও সকল উইংয়ের মহাপরিচালকবৃন্দ সভায় অংশ নেন।

সকল পর্যায়ের কর্মকর্তাদের কার্যার্থে বিদেশ ভ্রমণ শেষে দ্রুততম সময়ে প্রতিবেদন জমাদানের বাধ্যবাধকতা, দূতাবাসগুলোর পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের সাথেও সুসমন্বয়, প্রবাসী সেবার মানবৃদ্ধি, বিদেশস্থ মিশনগুলোর ট্রেড টার্গেট বাস্তবায়ন ও কার্যক্রম ইনস্পেকটর জেনারেল অব মিশনসের মাধ্যমে পরিদর্শন, ফরেন এলাউন্স বৃদ্ধির প্রয়োজনীয়তাসহ মন্ত্রণালয় ও এর মিশনসমূহের নানা কার্যক্রমের ওপর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী ড. হাছান।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪০   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ