নাসিকে পেঁয়াজ লোড হলেই ’দাম কমে বাংলাদশে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিকে পেঁয়াজ লোড হলেই ’দাম কমে বাংলাদশে’
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



নাসিকে পেঁয়াজ লোড হলেই ’দাম কমে বাংলাদশে’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, ভারতের নাসিক স্টেশনে পেঁয়াজ লোডের খবর শুনলে দেশে দাম কমতে শুরু করে; এই হচ্ছে বাজারের অবস্থা।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

ভোক্তার ডিজি বলেন, এমনিতে দাম কমানোর প্রশ্ন তুললে ব্যবসায়ীরা নানা ধরনের যুক্তি দেখান। উপায়ন্তর না দেখে যখন আমদানির সিদ্ধান্ত নেয়া হয়, ঠিক তখনই তারা দাম কমিয়ে দেন। অসাধু চক্রের খপ্পরে বাজারের আচরণ এমন হয়ে গেছে।

ভারতের নাসিক স্টেশনে আমদানি করা পেঁয়াজ লোড হওয়ার খবর দেশে পৌঁছাতেই দাম কমা শুরু করে। এটা উল্লেখ করে ভোক্তার ডিজি বলেন, দর্শনায় পণ্য আসতে না আসতেই দেশের বাজারে দামের ব্যবধান হয় ২০-৩০ টাকা। যেসব ব্যবসায়ী বলছেন, তারা ৮০ টাকায় পেঁয়াজ কিনে ১২০ টাকায় বিক্রি করছেন, তারাই এক রাতের মধ্যে পেঁয়াজের দাম ৫০-৬০ টাকা কেজিতে নামিয়ে আনেন।

বর্তমান বাজারব্যবস্থা নিয়ে সফিকুজ্জামান বলেন, বাণিজ্য প্রতিমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় বাজার এখন আগের থেকে অনেক স্বাভাবিক। আশা করা যাচ্ছে, ঈদের আগে পেঁয়াজের দাম আর বাড়বে না। পেঁয়াজের পাশাপাশি অন্যান্য পণ্যের দামও যাতে স্বাভাবিক থাকে সেদিকে সর্বোচ্চ লক্ষ রাখা হচ্ছে।

ব্যবসায়ীদের মানসিকতা প্রসঙ্গে ভোক্তার ডিজি বলেন, ‘দেশে একশ্রেণির ব্যবসায়ীদের মধ্যে নীতি-নৈতিকতার অনেক অভাব। এদের নীতিগত পরিবর্তন না আসার কারণে থেমে থেমে দেশের বাজারে অস্থিরতা দেখা দেয়। আমাদের বর্তমানের যুদ্ধ এসব অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে।’

এসময় আরও উপস্থিত ছিলেন টিবিসির চেয়ারম্যান মো. আরিফুল হাসান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:২২:৪২   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ