টাইগারদের ৫১১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

প্রথম পাতা » খেলাধুলা » টাইগারদের ৫১১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



টাইগারদের ৫১১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫১০ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। অর্থাৎ এই ম্যাচ জিততে হলে টাইগারদের ৫১১ রান করতে হবে।

আগের দিন ১০২ রানে ৬ উইকেট নিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে ৩৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস এদিন হাফ সেঞ্চুরি তুলে নেন। যদিও ৫৬ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে এই লঙ্কান ক্রিকেটারকে। এরপর মাত্র ৪ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ততক্ষণে টাইগারদের সামনে ৫১১ রানের লক্ষ্য দাঁড়ায়।

ম্যাচের প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৮ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা।

এদিকে, এই টেস্ট জিততে হলে ইতিহাসই গড়তে হবে টাইগারদের। টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবে যা অসম্ভব। কারণ চলতি সিরিজে কোনো ইনিংসেই ২০০ রান করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২:২৭:১৪   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ