দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া

পাবনার রূপপুরেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে বাংলাদেশ এবং রাশিয়া নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সফররত রোসাটম মহাপরিচলককে বলা হয়, বাংলাদেশ আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী এবং সেটা রূপপুরেই।

বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে রাশিয়া ও রোসাটমের কাছে সহযোগিতা কামনা করা হয়। রোসাটম ও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারাও এ বিষয়ে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী। ইতিমধ্যে প্রথম প্রকল্পের মাধ্যমে জনবল প্রশিক্ষিত করা হয়েছে। এদের দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজও করানো যাবে।

রোসাটমের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় প্রকল্পে খরচও কম পড়বে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৫১   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত
বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
সার্ককে পুনরুজ্জীবিত করতে অঙ্গীকারবদ্ধ ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে সিএনজি-ভ্যান সংঘর্ষে চালকসহ আতহ ৩, দুই নারীর অবস্থা আশঙ্কাজনক
বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ