বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ ২ বাংলাদেশি আহত

প্রথম পাতা » খুলনা » বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ ২ বাংলাদেশি আহত
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ ২ বাংলাদেশি আহত

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন।

রাবার বুলেটে আহত বাবু মিয়া বেনাপোলের দৌলতপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও ডালিম হোসেন একই গ্রামের বরকত আলীর ছেলে। তারা মাদক কারবারির সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

২১-বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার বলেন, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ আসছিল। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ওপর রাবার বুলেট বর্ষণ করে। সীমান্তে টহলরত থাকা বিজিবি সদস্যরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। তাদের আটক দেখিয়ে হেফাজতে রেখে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হলে তাদের বেনাপোল থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২:০২:২৬   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ