তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ৪ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ৪ জনের মৃত্যু
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ৪ জনের মৃত্যু

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এছাড়া ভূমিকম্পের পর তাইওয়ান, জাপান ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্সের।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, বুধবার (৩ এপ্রিল) জাপানের স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ আগে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

তাইওয়ান সরকার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন শহরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

সরকার আরও জানিয়েছে, অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। অর্ধেকের বেশিই হুয়ালিয়েনে। আর এসব ধসে পড়া ভবনে অন্তত ২০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫.৫ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে সুনামি আঘাত হানতে পারে এ শঙ্কায় জাপানের ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে জেএমএ। কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

অন্যদিকে, ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ‘বিশাল উচ্চতার সুনামি’ আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪৯   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় বাড়ল তেলের দাম
ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি
উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ