রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ‘র উদ্যোগে একশত দুস্থ পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ (খাবার সামগ্রী) বিতরণ করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় কাতার রেড ক্রিসেন্ট এর রামাদান ক্যাম্পইন ২০২৪ এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

ফুড প্যাকেজে ছিল ১ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি সুজি, ১/২ কেজি বেসন, ২ প্যাকেট প্লেন সেমাই।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, সেক্রেটারি মোঃ হাসান ফেরদৌস জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য দিলীপ কুমার মন্ডল, ইউনিট লেভেল অফিসার কাওছার আহমেদ, উপ যুব প্রধান-১ রুকসী আক্তারসহ যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ। এছাড়াও ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি ও কমিউনিকেশন অফিসার মো. খালেদ বাস্তামান, কমিউনিকেশন ডিপার্টমেন্ট‘র ক্যামেরাম্যান মো. জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৬   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ