বিজিডি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজিডি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪



বিজিডি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জামালপুর প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, শিশুদের পোশাক ও বিভিন্ন খাদ্য সামগ্রী দরিদ্রের মাঝে বিতরণ করেছেন বিজিডি টেকনোলজির ফাউন্ডেশন ।

শুক্রবার (৫ এপ্রিল ) সকালে বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম এর নিজ বাড়ী বিল বালিয়া গ্রামে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আবদুর রউফ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও মিরপুর আইডিয়াল ইনস্টিটিউটের পরিচালক এবং বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ কৃষি ব্যাংক বাউসি বাঙ্গালী শাখার কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এছাড়াও অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর সহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েকশ নারী-পুরুষ এই দ্রব্যমূল্যের বাজারে ঈদ সামগ্রী হাতে পেয়ে আনন্দিত হন এবং পাশাপাশি এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য দাবি জানান।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন বিগত কয়েক বছর যাবত এ প্রতিষ্ঠানটি করোনা কালীন থেকে শুরু করে এখন পর্যন্ত এলাকার হত-দরিদ্রদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে যা আগামী দিনেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪৯   ৬০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর
আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের
জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিন, প্রয়োজনে আমিই ব্যবস্থা নেব : আমিনুল হক
অ্যান্ডোক্রাইনোলজির জন্য জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ইস্তাম্বুল সফরে শিল্পমন্ত্রী: চামড়াশিল্পে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
সরিষাবাড়ী ও ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে ৫ সমবায় সমিতি উধাও, গ্রাহকদের বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ