টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় যে ২৭ ক্রিকেটার

প্রথম পাতা » খেলাধুলা » টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় যে ২৭ ক্রিকেটার
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪



টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় যে ২৭ ক্রিকেটার

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষত এখনও কাটেনি। এর মধ্যেই সাদা বলের আবহ। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট–সূচির কারণে নানান জটিলতায় পড়তে হচ্ছে টাইগারদের। এক সিরিজের রেশ না কাটতেই আরেক সিরিজে মনোযোগ দিতে হচ্ছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এবার এক বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা না কাটতেই দুয়ারে আরেক বিশ্বকাপ।

বৃহস্পতিবার (৪ মার্চ) দ্রুত ভিসা কার্যক্রম সারতে আমেরিকান দূতাবাসে গিয়েছিলেন ক্রিকেটাররা। আর সেখানে ফিঙ্গার প্রিন্টের কাজ সম্পন্ন করার কথা জানা যায়। যে কারণে সকালে মিরপুরে একত্রিত হন ক্রিকেটাররা। এরপর মিরপুর থেকে টিম বাসে রওনা হন বারিধারাস্থ আমেরিকান অ্যাম্বাসির উদ্দেশ্যে। মূলত বিশ্বকাপকে সামনে রেখে যেসব ক্রিকেটাররা ভাবনায় রয়েছেন, তাদের বায়োমেট্রিক সম্পন্ন করে রাখছে বিসিবি।

জানা গেছে, আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার কার্যক্রম সেরেছেন ২৩ জন ক্রিকেটার। সেখানে লঙ্কানদের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটে থাকা স্কোয়াডের বাইরে দূতাবাসে গেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসান। এর বাইরে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, এই ২৭ ক্রিকেটারের তালিকা থেকে ১৫ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকেরা।
তার ভাষ্য, ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে। ঈদের পর নির্বাচক, কিছু খেলোয়াড়, ক্রিকেট অপারেশনস, আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩, ৫, ৭ মে চট্টগ্রামে এবং ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম গড়াবে ম্যাচগুলো। এ ছাড়া ২১, ২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আরও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের জন্য যাদের ভিসা করা হচ্ছে : নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, হাসান মাহমুদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, খালেদ আহমেদ, জাকির হাসান।

ভিসা আছে যাদের : সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান।

বাংলাদেশ সময়: ১২:২৫:৪৭   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ