সরকার জনগণের সকল প্রত্যাশা পূরণ করছে: পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার জনগণের সকল প্রত্যাশা পূরণ করছে: পরিবেশমন্ত্রী
শনিবার, ৬ এপ্রিল ২০২৪



সরকার জনগণের সকল প্রত্যাশা পূরণ করছে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনগণের প্রতিটি প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে চলছে সরকার। সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তাই সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দক্ষিণ বনশ্রী জামে মসজিদ ৪ এ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সরকার তাই পিছিয়েপড়া, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের জন্য চাল, পোলাও, ডাল, আলু, তেল, পিঁয়াজ, সেমাই, চিনি, দুধ, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। শুধু ঈদের সময়ই নয়, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থাকবে।

পরিবেশমন্ত্রী এরপর ত্রিমোহিনী স্কুল রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার পিস শাড়ি-লুঙ্গী ও ৫ শত প্যাকেট খাদ্যসামগ্রী; বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কে ৪ নং ওয়ার্ডের জনগণের মাঝে ৫ শত প্যাকেট খাদ্যসামগ্রী এবং খিলগাঁও মডেল কলেজে ১ নং ওয়ার্ডের জনগণের মাঝে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:০৩   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ