জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থা
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থা

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে ৩৫ হাজার মানুষের অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। তিনি বলেন, এই জামাতে ৩ হাজার মহিলা নামাজ পড়তে পারবেন। মঙ্গলবার দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এতথ্য জানান ডিএসসিসি মেয়র।

ব্যারিস্টার তাপস বলেন, “ঈদুল ফিতরের নামাজের প্রায় সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আর যে একদিন আছে এরমধ্যে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করব।”

তিনি বলেন, “গত দুই বছরের মতো ঢাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাতে চাই পরিবার পরিজন নিয়ে এই জামাতে অংশগ্রহণ করার জন্য এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।”

মেয়র তাপস আরও বলেন, “এখানে ৩৫ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি, (ঈদের দিন) কোনো ধরনের বৃষ্টিপাত হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা সে ধরনের তথ্য পেয়েছি। কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টি হলেও এখানে যেন সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠিত করা যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। পুরোটা অংশ আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি, যেন পানি পড়তে না পারে এবং কোনো দুর্ভোগ না হয়।”

তাপস বলেন, “এখানে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সব স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে। যাতে কোনো মুসল্লির কোনো সমস্যা না হয়৷’

তিনি বলেন, “জামাতে প্রবেশের জন্য ৪টি প্রবেশ পথ তৈরি করা হয়েছে। মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ রয়েছে। এছাড়া জামাত শেষে বেরোনোর জন্য আরও তিনটি ফটক আমরা রেখেছি, যাতে দ্রুত সবাই বের হয়ে যেতে পারে।”

মুসল্লিরা জায়নামাজ এবং ছাতা আনতে পারবেন জানিয়ে মেযর বলেন, “দেয়াশলাইসহ আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম নিয়ে জামাতে প্রবেশ না করতে সবাইকে অনুরোধ জানান মেয়র।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৩১   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ