নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই : নৌপ্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই : নৌপ্রতিমন্ত্রী
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই : নৌপ্রতিমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রায় নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ভোগান্তি বলা যাবে না, চাপ বলা যেতে পারে। মজু চৌধুরীর ঘাটে আজকের চিত্রের কথা যদি বলি, সেখানে অতিরিক্ত চাপ ছিল, ভোগান্তি ছিল না। যাদের ভোগান্তির কথা বলছেন, তাদের জিজ্ঞাসা করলে বলবেন, এটিই ঈদের আনন্দ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদ যাত্রার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাব। কারণ ১৯৯৬ সালে তিনিই বহুমুখী সংযোগের কথা প্রথম বলেছিলেন। বাংলাদেশের তিনি এই বহুমুখী যোগাযোগব্যবস্থা চালু করেছেন।
আকাশপথ, রেলপথ ও সড়কপথেই দেখেন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা, বাংলাদেশে মূল ভূখণ্ড থেকে দূরে ছিল দক্ষিণাঞ্চল। কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণাঞ্চলকে যুক্ত করেছে পদ্মা সেতু। একটি পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের শৃঙ্খলা আনতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪১   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ