সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হিরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় আসামিদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ একটি কার্গোভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, যশোর জেলার কোতোয়ালি এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. সোহেল (৩৩) ও একই এলাকার আব্দুল রশিদের ছেলে রিপন (২২)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গ্রেপ্তারকৃত সকলে মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় মাদককারবার করে আসছিল।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই মামলার পলাতক আসামিরা হলেন, দুলাল হোসেন (৩২) নাসরিন (৩৯), জহির (৩৮)।

বাংলাদেশ সময়: ২১:৫০:৪১   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ