মানুষের ঈদের আনন্দ মার্কেটে গিয়ে পরিদর্শন করুন : বিএনপি নেতাদের হানিফ

প্রথম পাতা » খুলনা » মানুষের ঈদের আনন্দ মার্কেটে গিয়ে পরিদর্শন করুন : বিএনপি নেতাদের হানিফ
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



মানুষের ঈদের আনন্দ মার্কেটে গিয়ে পরিদর্শন করুন : বিএনপি নেতাদের হানিফ

ঈদের আনন্দ মানুষের মধ্যে আছে কী নাই- সেটা মার্কেটে গিয়ে পরিদর্শনের জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছেন- সেটা কাগজে দেখার দরকার নেই, তা বাস্তবে রূপান্তরিত হয়েছে। ঈদের আনন্দ মানুষের মধ্যে আছে কী নাই- সেটা মার্কেটে গিয়ে পরিদর্শন করুন।

তিনি বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। এজন্য বিএনপি এখন হতাশার মধ্যে ভুলভাল বলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলা ও গুজব ছড়ানোরচেষ্টা করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর বিএনপি অবৈধভাবে ক্ষমতায় গিয়ে জামায়াতকে সাথে নিয়ে দেশ পরিচালনা করেছে।
এতে তারা বাংলাদেশকে বারবার ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়েছিল। বিএনপির অপরাজনীতি বিষয়ে জনগণকে সতর্ক করার জন্য অপশক্তির বিষয়ে কথা বলা হয়।’

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৮   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ