বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ এর ৩ সহযোগী গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ এর ৩ সহযোগী গ্রেফতার
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪



বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ এর ৩ সহযোগী গ্রেফতার

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা,টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় কেএনএফ এর ৩ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আজ (১১ এপ্রিল) দুপুরে এক অভিযানে তাদের রুমা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রুমা উপজেলার ইডেন পাড়ার বাসিন্দা লাল রিন ত্লোয়াং বম (২০), ভান নুয়াম থাং বম (৩৭) এবং ভান লাল থাং বম (৪৫)।
স্থানীয় পুলিশ সূত্র জানায়,গত ২এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলায় কেএনএফএর সহযোগী হিসেবে যৌথবাহিনীর সদস্যরা এই তিনজনকে গ্রেফতার করে। পরে যাচাই বাচাই শেষে বিকেলে রুমা থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রেফতারকৃতদের বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
সূত্র জানায়,পরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত আসামি ৩জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর এই পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে এই পর্যন্ত ৫৮জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৯   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ