স্বস্তিতে ঈদ করেছে দেশের মানুষ: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বস্তিতে ঈদ করেছে দেশের মানুষ: কামরুল ইসলাম
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪



স্বস্তিতে ঈদ করেছে দেশের মানুষ: কামরুল ইসলাম

দেশের মানুষ এবারের ঈদুল ফিতর স্বস্তিতে উদ্‌যাপন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কামরুল ইসলাম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য পাগলের প্রলাপ।

দেশে কোনও রাজবন্দি নাই মন্তব্য করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে।

বিএনপি নির্বাচনে না এসে অস্তিত্ব সংকটে পড়েছে বলে দাবি করেছেন কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি যত কথাই বলুক না কেন, তাদের আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

আওয়ামী লীগ পরনির্ভরশীল দল নয় উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, কোনও বিদেশি শক্তি নয়, জনগণের শক্তিতেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫৪   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ