কুমিল্লা ইপিজেডে ৬১ লাখ ডলার বিনিয়োগ করবে ডাচ-বাংলা যৌথ কোম্পানি

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » কুমিল্লা ইপিজেডে ৬১ লাখ ডলার বিনিয়োগ করবে ডাচ-বাংলা যৌথ কোম্পানি
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



কুমিল্লা ইপিজেডে ৬১ লাখ ডলার বিনিয়োগ করবে ডাচ-বাংলা যৌথ কোম্পানি

নেদারল্যান্ড-বাংলাদেশ যৌথ মালিকানাধীন কোম্পানি বিএসকে বাংলাদেশ লিমিটেড কুমিল্লা ইপিজেডে একটি ব্যাগ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। তারা ৬১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৩০ লাখ পিস হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, ওয়ালেট ও ট্রলি ব্যাগ তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ১০৩২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্যে আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও বিএসকে বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও বিএসকে বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জেরোন হার্মস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিএসকে বাংলাদেশ লিমিটেডকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান কুমিল্লা ইপিজেডকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে নির্বাচনের জন্য ধন্যবাদ জানান।
নির্বাহী চেয়ারম্যান বলেন, বেপজা বাংলাদেশের পথিকৃৎ বিনিয়োগ উন্নয়নমূলক সংস্থা এবং মাত্র ৯৩৪ হেক্টর জায়গায় সফলভাবে ৮টি ইপিজেড পরিচালনা করছে। এই অল্প পরিমাণ জমি থেকে সংস্থাটি দেশের মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ অবদান রাখে। বেপজার নির্বাহী চেয়ারম্যান যত দ্রুত সম্ভব কারখানার নির্মাণ কাজ শুরু করতে ডাচ বিনিয়োগকারীর প্রতি আহবান জানান। এদেশে আরও ডাচ বিনিয়োগ আনার জন্য তিনি বিএসকে চেয়ারম্যান জেরোন হার্মসকে অনুরোধ জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ ডাচ দূতাবাসের ইকনোমিক অ্যাফেয়ার্সের (অর্থনীতি বিষয়ক) প্রথম সচিব সারা ভান হুইভ ও বিএসকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন। কোম্পানিটির সহপ্রতিষ্ঠান বিএসকে ফ্যাশন ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান বি সাওকাই (সোফি) ও ব্যবস্থাপনা পরিচালক জরিস গুইসাডোও এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫৩   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী
সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ