নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

প্রথম পাতা » খেলাধুলা » নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল বাংলাদেশের ব্যাটিং কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল। শেষ পর্যন্ত আর ল’কে দায়িত্ব দেয়নি বিসিবি। এবার যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব পেলেন ৫৫ বছর বয়সী এই কোচ।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে কেন্দ্র করে বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার সুযোগ করে দিয়েছে। এবার বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে প্রধান কোচের দায়িত্ব দিল তারা।

২০১১ সালে প্রথমবার বাংলাদেশের কোচ হয়েছিলেন ল। এরপর ২০২২ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচও হয়েছেন তিনি। ২০০৯ সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হয়ে কোচিং ক্যারিয়ারের যাত্রা শুরু করেন ল। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দলের সঙ্গেও কাজ করেছেন এই অভিজ্ঞ অজি কোচ।

এদিকে আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর সেটাই হবে স্টুয়ার্ট ল’র প্রথম অ্যাসাইনমেন্ট। এই সিরিজ দিয়েই দুই দলই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেবে।

ক্রিকেট হিসেবে যুক্তরাষ্ট্র অপরিচিত। তবে এখন বিশ্বব্যাপী সুনাম অর্জনের জন্য ক্রিকেটেও আগ্রহ দেখাচ্ছে উত্তর আমেরিকার দেশটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে তাদের গ্রুপে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড, ভারত ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১২:১৩:৪৪   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ