কান উৎসবে বিচারক হচ্ছেন বাংলাদেশের সাদিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » কান উৎসবে বিচারক হচ্ছেন বাংলাদেশের সাদিয়া
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



কান উৎসবে বিচারক হচ্ছেন বাংলাদেশের সাদিয়া

বিদেশের মাটিতে দেশের শিল্পকর্ম প্রশংসিত হচ্ছে। অনবদ্য সব পুরস্কারে ভূষিত হচ্ছেন তারকাসহ ক্যামেরার পেছনের কারিগররা। এবার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসকি জুরি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ ঋতি।

আগামী ১৪ মে থেকে শুরু হওয়া কান উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। এর আগে ২০১৯ সালেও তিনি কান উৎসবে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাদিয়া।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে চিত্রনাট্যের ওপর পড়াশোনা শেষ করেছেন সাদিয়া। এরপর তিনি ইতালি, ভারত, ইংল্যান্ড, নেপাল, ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিভিন্ন চলচিত্র উৎসবের জুরির দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসকি জুরি হিসেবেও কাজ করেছেন।

সাদিয়া খালিদ ২০২২ সালে বাংলাদেশ থেকে চলচ্চিত্র সমালোচক হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক ভোটাধিকার পান। ২০২০ সালে বার্লিনাল ট্যালেন্টসে বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক নির্বাচিত হন। তিনি ফিল্ম ইনডিপেনডেন্ট ও লোকার্নো ওপেন ডোরসের সঙ্গে মেন্টরশিপ প্রোগ্রামেও অংশ নিয়েছিলেন।

নুরুল আলম আতিকের ওয়েব সিরিজ ‘আষাঢ়ে গল্প’ ছবিতে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন সাদিয়া খালিদ। তার পরিচালিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অস্কার কোয়ালিফাইং উৎসবে অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:১৭   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ