নারায়ণগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



নারায়ণগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার (৮০ লাখ টাকা আনুমানিক মূল্য) লুট করে নেয় ডাকাতরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে জালকুড়ি তালতলা এলাকায় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম আব্দুল মান্নান দেওয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় বাড়িতে ঢুকে আব্দুল মান্নানের ছেলে ব্যবসায়ী রায়হান উদ্দিন দেওয়ান ওরফে মুন্না দেওয়ান (৪৫) তার স্ত্রী সোহানা দেওয়ান (৩৫) ও মুন্নার মা রাশিদা আক্তারকে (৭৫) বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নেয় ডাকাতেরা।

মুন্না দেওয়ানের বোনের জামাই মিজান জানান, রাত পৌনে চারটার দিকে গ্রিল কেটে ডাকাত ঢোকে। ভেতরে চারজন ছিল, বাইরে আরও ডাকাত ছিল কিনা জানি না। দোতলায় আমার শ্যালক স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। ডাকাতরা তাকে বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গহনা খুলে নেয়, আলমারি থেকে টাকা-গহনা সব নিয়ে গেছে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে নগদ ১২ লাখ টাকা ৬০ থেকে ৭০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে।

তিনি বলেন, ওরা প্রথমে দোতলায় ডাকাতি করে। সেখান থেকে মুন্নাকে নিয়ে নিচতলায় যায়। গিয়ে আমার শাশুড়িকে ডাকলে তিনি দরজা খুলে দেন। দরজা খোলার পরেই আমার শাশুড়িকে আটকে সব নিয়ে নেয়।

তিনি বলেন, রাতে পৌনে চারটার দিকে আসে। প্রায় চল্লিশ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটে। ভোর হওয়ার আগে ডাকাতরা বের হয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রিল কেটে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:২৭   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার
আমরা কী পেলাম সেটি নয়, দেশকে কী দিতে পারলাম সেটিই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ