কোনাপাড়ায় ৪ পরিবহন চাঁদাবাজ আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনাপাড়ায় ৪ পরিবহন চাঁদাবাজ আটক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



কোনাপাড়ায় ৪ পরিবহন চাঁদাবাজ আটক

বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময়ে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন রিপন (৩৫), বাবু (৩৫), জনি (৩৭), ও মো. সোহাগ (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে নগদ ছয় হাজার টাকা, তিনটি মোবাইল ও দুইটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়কালে চার চাঁদাবাজকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তিনি আরও জানান, আসামিরা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরাসহ আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। ড্রাইভার ও হেলপাররা চাঁদা দিতে অসম্মতি জানালে তাদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো।

আসামিদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:১১   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ