বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ঢুকে যাওয়ার ফলে দুর্ঘটনায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)- এর সিভিল এভিয়েশনের এক জ্যেষ্ঠ প্রকৌশলী নিহত হয়েছেন।
পুলিশ বলছে, শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল এভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, আজ সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ঢুকে যায়। এসময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী) মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি বাসটির নিচে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সুমন চন্দ্র দাস জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৬   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ