শিল্পী সমিতির নির্বাচনে খলনায়ক মিশা-ডিপজল এর বিজয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্পী সমিতির নির্বাচনে খলনায়ক মিশা-ডিপজল এর বিজয়
শনিবার, ২০ এপ্রিল ২০২৪



বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেল। শনিবার (২০ এপ্রিল) সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার জানান, সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১৭০ ভোট পেয়েছেন মাহমুদ কলি।

মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ডিপজল ২২৫ ভোট পেয়েছেন এবং নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট।

সহ-সভাপতি পদে মিশা-ডিপজল পরিষদ থেকে ২৩১ ভোটে মাসুম পারভেজ রুবেল ও ২৩৪ ভোট পেয়ে ডি এ তায়েব নির্বাচিত হয়েছেন। অপরদিকে মাহমুদ কলি-নিপুণ পরিষদের অমিত হাসান ২২৯ ভোট ও ড্যানি সিডাক পেয়েছেন ১৭৬ ভোট ।

সহ-সাধারণ সম্পাদক পদে মিশা-ডিপজল পরিষদের আরমান ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে মাহমুদ কলি-নিপুণ পরিষদের বাপ্পি চৌধুরী পেয়েছেন ১৯৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদেও মিশা-ডিপজল পরিষদ থেকে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি ২৫০ ভোট পেয়েছেন। অপরদিকে মাহমুদ কলি-নিপুণ পরিষদ থেকে অঞ্জনা রহমান পেয়েছেন ১৮৫ ভোট।

শিল্পী সমিতির নির্বাচনে খলনায়ক মিশা-ডিপজল এর বিজয়

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলেক জান্ডার বো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ আকিব পেয়েছেন ১৪৯ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে মিশা-ডিপজল পরিষদ থেকে ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবিলা পেয়েছেন ১৯০ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ডন পেয়েছেন ২০০ ভোট। অপরদিকে মামনুন ইমন ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কোষাধ্যক্ষ পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। আজাদ খান ২০৪ ভোট ও কমল ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কার্জনির্বাহী পরিষদের যে ১১ সদস্য জয়ী হয়েছেন তারা হলেন: আলীরাজ ২৩৯, চুন্নু ২৪৮, দিলারা ইয়াসমিন ২১৮, নানা শাহ ২১০, পলি ২২০, রোজিনা ২৪৩, রত্না কবির ২৬৩, শাহনূর ২৪৫, সুচরিতা ২২৮, সুব্রত ২১৬, সনি রহমান ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ইউসুফ খান ১১০, সাদিয়া মির্জা ১৭৭, জেসমিন আক্তার ১৮৮, তানভীর তনু ১৮১, নাসরিন ১৪৭, নিরঞ্জন সরকার ৯৬, নাদের চৌধুরী ১৯৯, শহীদুল হারুন ১৬৩, বাদল শেখ ৪৩, ফিরোজ শাহী ৭৪, হেলেনা জাহাঙ্গীর ১৭০, স্বপ্না ৫৬, সাঞ্জু জন ১২২, সুজাতা আজিম ১৫৭ ও সাইফ খান ১৫১ ভোট পেয়েছেন।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭০। এর মধ্যে ৪৭৫ জন ভোট দিয়েছেন। এ ছাড়া প্রাপ্ত ভোটের মধ্যে ৪১টি ব্যালট বাতিল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫৬   ৫২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ