বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম
শনিবার, ২০ এপ্রিল ২০২৪



বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, অসুস্থ মানুষের আশা ভরসার আশ্রয়স্থল হচ্ছে চিকিৎসক। তাই শুধু চিকিৎসা করলেই চলবে না, চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিকতা থাকতে হবে।
আজ শনিবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে (এমএআরএমসি-২০২৪) উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম আরো বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন- তা স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে সমাপ্ত করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কান্ডারি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন দেখে সে স্বপ্ন বাস্তবে রুপ দেন। তার প্রমাণ আজ বাংলাদেশের সকল ক্ষেত্রেই উন্নয়নের চলমান অগ্রযাত্রা ।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নুরউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আহসান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নুরুজ্জামান ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ।
এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী, উন্মুক্ত আড্ডা, স্মৃতিচারণ ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়।
এর আগে আজ বেলা ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম আব্দুর রহিম এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। আলোচনা সভা শেষে বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত, ঐক্যতান ও বিশেষ ব্যান্ডদলের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:২০   ৩৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘাত প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
‎ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ
সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ