৮ গোলে মোহামেডানে বিধ্বস্ত ব্রাদার্স, দিয়াবাতের ৫

প্রথম পাতা » খেলাধুলা » ৮ গোলে মোহামেডানে বিধ্বস্ত ব্রাদার্স, দিয়াবাতের ৫
শনিবার, ২০ এপ্রিল ২০২৪



৮ গোলে মোহামেডানে বিধ্বস্ত ব্রাদার্স, দিয়াবাতের ৫

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ ব্রাদার্স ইউনিয়নকে ধসিয়ে দিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে সুলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকে সাদা-কালোরা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে গোপিবাগের ক্লাবটিকে। দিয়াবাতে একাই করেন ৫ গোল। লিগের প্রথম পর্বের দেখায়ও গোপীবাগের দলটিকে হারিয়েছিল মোহামেডান; তবে ব্যবধান ছিল ২-১।

ম্যাচের ৩৩ মিনিটে ইমনের গোলে লিড নেয় মোহামেডান। এরপরই শুরু দিয়াবাতের গোল উৎসব। ৪৩ মিনিটে ব্রাদার্সের জাল কাঁপান দিয়াবাতে। যোগ করা সময়ে দৃষ্টিনন্দন এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মালির এই ফরোয়ার্ড।

বিরতির পর একচ্ছত্র আধিপত্য ধরে রাখে মোহামেডান। ৬৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে। ৭২ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন তিনি। এরপর ৭৫ মিনিটে জুয়েল মিয়া স্কোরলাইন ৬-০ করেন। শেষের দিকে আরও দুই গোল হয়। ৮৭ মিনিটে ইমানুয়েল টনি সপ্তম গোল করেন। ৮৯ মিনিটে দিয়াবাতে ৮-০ করে ব্রাদার্সকে বড় লজ্জায় ফেলেন। দিয়াবাতে এ নিয়ে লিগে ১৩ গোল করে শীর্ষে চলে এলেন।

চলতি লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। এই জয়ে টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের উপর চাপ ধরে রাখল মোহামেডান; ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ১-০ গোলে জেতা কিংসের পয়েন্ট ৩১।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৫৮   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি, মায়ামির জার্সিতে নতুন রেকর্ড
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ