বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
রবিবার, ২১ এপ্রিল ২০২৪



বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প নগরীর এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে ক্রোনী গ্রুপের অবন্তী গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় শ্রমিকদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে অবরোধকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

রবিবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মুন্সীগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
ওই গার্মেন্টসে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন।

শ্রমিকরা জানান, গত মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের। ঈদের পর আজ ২০ তারিখ কারখানা খুলেছে। ২২ তারিখ তাদের বকেয়া পরিশোধ করার কথা বলেছিল মালিকপক্ষ।
সকালে কাজে যোগ দিতে এসে বকেয়া বেতনের দাবি করে শ্রমিকরা। মালিকপক্ষ মঙ্গলবার বেতন দেওয়া যাবে জানালে ক্ষুব্দ শ্রমিকরা সড়কে নেমে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়। এ সময় বিদ্যুতের খুঁটি ফেলে ও বাঁশ ফেলে সড়কের দুইপাশ বন্ধ করে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকদের মার্চ মাসের বেতন বকেয়া ছিল ঈদের আগে।
বোনাসও একসাথে দেওয়ার কথা ছিল। ঈদের আগে বোনাস দিলেও মার্চ মাসের বেতন দিতে পারেনি মালিকপক্ষ। তবে মালিকপক্ষ কথা বলে ঠিক করে নিয়েছিল শ্রমিকদের সাথে। আজ কাজে যোগ দিয়েই তারা বেতন চায়। বেতন বৃহস্পতিবার দিতে চাচ্ছিল মালিকপক্ষ।
এ নিয়ে কথা চলার মাঝেই শ্রমিকরা সড়কে নেমে পড়ে।
মালিকপক্ষ পরবর্তীতে মঙ্গলবার বেতন দিতে রাজি হলেও শ্রমিকরা তা মানেনি। তারা আজই বেতন চান।

এদিকে সড়ক অবরোধ করে থাকা শ্রমিকদের সরে যেতে বললে তারা পুলিশের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উপায়ন্তর না পেয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কয়েকজন শ্রমিকও আহত হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে মালিক শ্রমিক সমঝোতার চেষ্টা করছেন।

ক্রোনী গ্রুপের জেনারেল ম্যানেজার ইনতিসার আহমেদ জানান, আমরা ২০ তারিখ কারখানা খুলেছি, ২২ তারিখ বেতন দেওয়ার কথা ছিল। সকালে শ্রমিকরা এসে আজই বেতন চায়। পরে তারা সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর চালায়। ঈদের আগেই তাদের সাথে ২২ তারিখ বেতন দেওয়া হবে বলে কথা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৪   ৬১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ