খাদ্যশস্যের অপচয় রোধে করণীয় নির্ধারণে স্থায়ী কমিটির সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্যশস্যের অপচয় রোধে করণীয় নির্ধারণে স্থায়ী কমিটির সুপারিশ
রবিবার, ২১ এপ্রিল ২০২৪



খাদ্যশস্যের অপচয় রোধে করণীয় নির্ধারণে স্থায়ী কমিটির সুপারিশ

খাদ্যশস্যের অপচয় রোধে করণীয় এবং খাদ্যশস্যের অপচয় রোধে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিচালিত প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৈঠকে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান সম্পর্কে ও বর্তমান মৌসুমে কৃষক থেকে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং খাদ্যশস্যের সরকারী মূল্য নির্ধারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মো. মকবুল হোসেন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মো. মোস্তফা আলম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, এস এম কামাল হোসেন, এস এ কে একরামুজ্জামান, খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী ও দ্রৌপদী দেবী আগরওয়ালা অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতেই পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। এছাড়া খাদ্যশস্য সংগ্রহের ক্ষেত্রে কৃষক তথা দেশের সাধারণ মানুষের জীবন জীবিকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার সুপারিশ করা হয়।
দেশের বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত কাজে খাবারসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী অপচয় রোধে সবাইকে সচেতন করার পাশাপাশি পরিমিত আহার ও স্বাস্থ্য সচেতন থাকা সম্পর্কে প্রচার প্রচারণার জন্য করণীয় নির্ধারণের পরামর্শ দেয়া হয়। এছাড়াও অসাধু ব্যক্তিদের অপরাধমূলক কার্যক্রম রোধকল্পে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২১:৫৪   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ