এলএনজি খাতে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » এলএনজি খাতে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী
রবিবার, ২১ এপ্রিল ২০২৪



এলএনজি খাতে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতির কারণে এলএনজি, সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে এই সাক্ষাৎকার নেয় কাতার টিভি কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এ সময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ টিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে। শিল্পের অন্যান্য খাতও কাতারের জন্য উন্মুক্ত। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
সেই থেকে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। গত বছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরো উন্নত হয়েছে। কাতারের আমিরের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।’

আগামীকাল সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন।
বাংলাদেশে তার প্রথমবারের মতো সফরকে স্মরণীয় রাখতে, তাঁর নামে রাজধানীর একটি সড়ক ও পার্কের নামকরণ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৭   ৪৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
দেশি মাছ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার : কৃষিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ