নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : সিমিন হোসেন

প্রথম পাতা » বিবিধ » নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : সিমিন হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪



নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : সিমিন হোসেন

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) বলেছেন, নারী পুরুষের সমতা আনয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে।

শুক্রবার (২৬ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পরিষদ সভা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আমরা যে রূপে নারীদের অবস্থান দেখছি পূর্বে এমনটা ছিল না। ২০০৮ সালের পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশে আজ নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত হয়েছে। নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী দেশে বিদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি, গবেষণা, খেলাধুলা, বিনোদনসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশের হয়ে সুনাম বয়ে আনছেন।

প্রতিমন্ত্রী বলেন, নারী সমাজের উন্নয়নের জন্য সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০, যৌতুক নিরোধ আইন ২০১৮,বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, সহ নানান ধরনের পদক্ষেপ নিয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নারীদের অনলাইন প্ল্যাটফর্মে সাইবার বুলিং থেকে রক্ষা পাওয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ প্রণয়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৪৮   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


সরিষাবাড়ীতে ৩৯ সদস্যের নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিব
তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক কুদ্দুসের মর্মান্তিক মৃত্যু
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে, দেশ সংস্কার হবে - ভূমি উপদেষ্টা
কেনাকাটায় দক্ষতা-স্বচ্ছতা আনতে বিএসএমএমইউয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ