পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪



পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে। পার্বত্য অঞ্চলে অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে।

আজ খাগড়াছড়ি পৌর টাউন হলে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন দুঃখী মানুষের জন্য সংগ্রাম করেছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে নিজেকে উৎসর্গ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু ছাত্রদের জন্য একটি আদর্শ সংগঠন গড়ে তোলা এবং তার মাধ্যমে মানুষের অধিকার আদায় ও তা নিশ্চিত করার কথা ভেবেছিলেন। প্রতিমন্ত্রী ছাত্রলীগ কর্মীদেরকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করার জন্য আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এবং তা একের পর এক বাস্তবায়ন করে চলেছেন। ২০২১ সালে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যেক ছাত্রকে স্মার্ট হতে হবে। তিনি বলেন, স্মার্ট মানুষ, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি না হলে স্মার্ট বাংলাদেশ সম্ভব না। স্মার্ট বাংলাদেশে পরিণত করতে ছাত্র সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার বার্ষিক সম্মেলন ২০২৪ এর উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী। এসময় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে খাগড়াছড়ি তরুণ-তরুণীরা গান, নৃত্যসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, প্রধান বক্তা বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:১৭:১৮   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ